Site icon CPLUSBD.COM

এরপরেও চলিত বছরের হজ্বে অংশ নিচ্ছে সৌদি আরবসহ বিশ্বের ১৬০ দেশের নাগরিক

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি: চলিত বছর ২০২০ সালে অনুষ্ঠিত পবিত্র হজ্বে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবসহ অংশ নিচ্ছেন বিশ্বের ১৬০টি দেশের নাগরিক। মহামারি মরণব্যধি রোগ করোনাকালীন কঠোর আইন ও নিয়ম রক্ষায় দেশটির সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে আগামী মাসে শুরু হচ্ছে মুসলিম ধর্মের প্রথম ফরজ ও সবচেয়ে বড় ধর্মীয় জামায়েত পবিত্র হজ্ব।

মুসলিম বিশ্বের ১৬০টি দেশের ১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লির মধ্যে সৌদি আরবে বসাবাসরত বিভিন্ন দেশের আধিবাসী ও দেশটির নাগরিক এবারে হজ্ব পালনের সুযোগ পেয়েছেন।

জানা যায়, এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ১০ হাজার। এর মধ্যে ৭০ শতাংশ থাকবেন সৌদি আরবে অবস্থান করা বিভিন্ন দেশের প্রবাসী মুসলিম, বাকি ৩০ শতাংশ সৌদি নাগরিক। অনলাইনে নির্দিষ্ট প্রক্রিয়া শেষে আবেদন করে চলিত বছরের হজ্বে ১৬০ দেশের নাগরিক’রা হজ্বের অনুমতি পেয়েছেন। তবে কোন দেশের কতজন সেটা জানা যায়নি ।

হজের অনুমতি পাওয়া ব্যক্তিদের শিডিউল অনুযায়ী অনুমতিপত্র সঙ্গে নিয়ে হজের বিধান পালন করতে হবে। হজ্বে হাজিরা মিনার তাঁবুতে থাকবেন না; মিনার নির্দিষ্ট তৈরি করা ভবন গুলোতে অবস্থান করবেন।

অন্যদিকে, গত ১৭ জুলাই সৌদিআরবে করোনা ভাইরাসে নতুন করে আরো ২ হাজার ৬১৩ জন আক্রান্ত হয়েছে এ নিয়ে সৌদিতে করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৮৫১ জন।

এদের মধ্যে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ৯১ হাজার ১৬১ জন।চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৫২ হাজার ২৮৩ জন। এ পর্যন্ত এ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬২৬ জন বাংলাদেশী সহ ২,৪০৭ জন প্রান হারিয়েছে।সূত্র সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।