নিউজটি শেয়ার করুন

এরফানুল করিম চৌধুরী বি.জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

এরফানুল করিম চৌধুরী বি.জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত।
আজ ১৬ ফেব্রুয়ারি ২০২০ইং বিকাল ৩ টায় স্কুল ভবনে লোহাগাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্কুল ম্যানেজিং কমিটির এ নির্বাচন সম্পন্ন করেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী’র একান্ত সচিব, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক এরফানুল করিম চৌধুরী লোহাগাড়া উপজেলার ঐতিহ্যমন্ডিত বি.জি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা এরফানুল করিম চৌধুরী গারাংগিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিন গারাংগিয়া আদর্শ দাখিল মহিলা মাদ্রাসা, পূর্ব গারাংগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত রয়েছেন।