এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চারশ জন অনুপস্থিত ছিলেন, বহিষ্কৃত হয়েছেন দুজন।
সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৯৬টি কেন্দ্রে মোট এক লাখ ২০ হাজার ৪৯৮ জন বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী এক লাখ ২০ হাজার ৮৯৮ জন।
এদিকে প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে খাগড়াছড়ি জেলার দিঘীনালার বাবুছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ন চন্দ্র নাথ বলেন, প্রথমদিনে চট্টগ্রামে ২৮৮ পরীক্ষার্থী, কক্সবাজারে ৬৩, রাঙ্গামাটিতে ১২, খাগড়াছড়িতে ২৬ এবং বান্দরবান থেকে ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। ১৯৬টি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

