নিউজটি শেয়ার করুন

এসএসসি: প্রথম দিন অনুপস্থিত ১২৯৩৭, বহিষ্কার ২২

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ড কর্মকর্তারা জানান, এসএসসিতে সর্বোচ্চ চারটি পত্রে ফেল করলে ওইসব বিষয়ে পরের বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পায় শিক্ষার্থীরা।

দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

প্রথম দিন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআর মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে ভোকেশনালে বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) (নতুন সিলেবাস/পুরাতন সিলেবাস) এবং বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) (নতুন সিলেবাস/পুরাতন সিলেবাস) এবং বিষয়ের পরীক্ষা হয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে ১ হাজার ৮২৫ জন, রাজশাহীতে ৬৫৩ জন, কুমিল্লায় ৪৯৯ জন, যশোরে ৫৩৬ জন, চট্টগ্রামে ৪০০ জন, সিলেটে ৩৫৮, বরিশালে ৩৫৪, দিনাজপুরে ৪৭০ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৩৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ৮০৬ জন এবং কারিগরি বোর্ডে ২ হাজার ৬৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অন্যদিকে কারিগরি বোর্ডে ১২ জন, মাদ্রাসা বোর্ডে ৫ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন এবং যশোর, বরিশাল ও দিনাজপুর বোর্ডে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।