নিউজটি শেয়ার করুন

এসএ গেমস: বাংলাদেশকে চতুর্থ সোনা এনে দিলেন অন্তরা

মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন এই অ্যাথলেট। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি।

এবারের দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) এই নিয়ে বাংলাদেশ জিতল মোট ৪টি সোনা। অন্তরার আগে মঙ্গলবার কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন মারজান আক্তার প্রিয়া। আর পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন আল আমিন।

সোমবার তায়কোয়ান্দো থেকে প্রথম সোনার পদক জেতেন দিপু চাকমা।