নিউজটি শেয়ার করুন

এসপির ফোনে , রাতে হতদরিদ্র পরিবারে ত্রাণ নিয়ে গেলেন  ওসি

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে এক হতদরিদ্র পরিবারের খবর পেয়ে তার বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম। এরপরেই খাদ্যসামগ্রী নিয়ে উপস্থিত হয় থানার ওসি আবদুল করিম।

তিনি সোমবার (৬ এপ্রিল) রাতে হতদরিদ্র পরিবারে হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। রাত ১১ টার দিকে উপজেলা সদরের মীর পাড়ার আবুল কাশেমের ঘরে গিয়ে দরজায় কড়া নেড়ে বলেন, ‘প্লিজ ভয় পাবেন না, আমি আপনাদের ওসি, এসপি স্যারের নির্দেশে খাদ্য সহায়তা নিয়ে এসেছি।

এসময় উপস্থিত ছিলেন, এসআই তাজ উদ্দিন, এসআই মোঃ শরীফ, এসআই দেলোয়ার সহ সঙ্গিয়ফোর্স।

পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের কারনে গত কয়েক দিন ঘরের বাইরে যেতে পারেননি তিনি। ঘরে খাবার না থাকায় কষ্টে দিন পার করতে হচ্ছে।

বিষয়টি চট্টগ্রাম জেলা সুপার এস,এম রশিদুল হক এ হতদরিদ্র পরিবারের খবর পেয়ে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে ফোন দিয়ে ওই অসহায় পরিবারে খাদ্যসামগ্রী দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

সুফলভোগী আবুল কাশেম বলেন, ‘যে পুলিশের ভয়ে থাকি, সেই পুলিশ এই দুর্দিনে রাতে খাদ্য দিচ্ছেন আমাদের মতো গরীব মানুষদের। এটা যেন কল্পনাও করা যায় না।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, সোমবার (৬ এপ্রিল ) সন্ধ্যায় এসপি স্যার আমাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন এবং তার বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে যেতে বলেন। স্যারের নির্দেশনা পেয়ে দ্রুত তার পরিবারে খাদ্য পৌঁছে দেই।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’ ‘সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এটি সবার জন্য মঙ্গলজনক। করোনা থেকে বাঁচতে হলে এখন ঘরে থাকার বিকল্প নেই।’ সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি।