নিউজটি শেয়ার করুন

এসিআই মোটরসের সাড়ে ১২ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি

সিপ্লাস প্রতিবেদক: এসিআই মোটরসের CKD (Completely Knocked Down) আমদানির ঘোষণা দিয়ে পণ্যের চালানে CKD (Completely Knocked Down) এর বদলে CBU “(Completely Built Up ) Condition আমদানি করা হয়েছে।

এতে প্রায় সাড়ে ১২ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

দেশের প্রধান সমুদ্রবন্দর ভিত্তিক রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তাদের সতর্কতায় এমন একটি অপচেষ্টা ব্যর্থ হয়।

মিথ্যা ঘোষণায় চট্টগ্রাম বন্দর দিয়ে আনা ইায়ামাহা মোটরসাইকেলের চালানটি এ বছরের সেপ্টেম্বর মাসে জব্দ করে চট্টগ্রাম কাস্টমসের গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শাখার কর্মকর্তারা। আমদানিকারক প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড এর ঘোষণা মোতাবেক আমদানিকৃত পন্য হলো Yamaha Motorcycle In CKD 4 Stroke 149 CC. গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক উক্ত পন্য চালানটির খালাস স্থগিত করে। গত ৩ সেপ্টেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, চট্টগ্রাম কর্তৃক কায়িক পরীক্ষা করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের প্রতিবেদন অনুযায়ী ; এই চালান আমদানিতে জাতীয় রাজস্ব বোর্ডের ১৯ টি শর্তের মধ্যে ৭ টি শর্ত পরিপালন না করে পন্য আমদানি করা হয়েছে ।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের শর্ত মোতাবেক আমদানিকৃত পন্যসমূহে ফাইনাল রং বিহিন আমদানি করার বিধান থাকলেও তারা ফাইনাল রং করা অবস্থায় আমদানি করে। যার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আমদানী শর্ত সুস্পষ্ট লংঘন করা হয়।

এসিআই মটরস লিমিটেড. “মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যাটাগরি -২” ভুক্ত একটি প্রতিষ্ঠান। এসআরও ১৫৫ আইন/২০১৭/৪১/কাস্টমস, তারিখ, ১ জুন ০১/০৬/২০১৭ খ্রিঃ এর শর্ত অনুযায়ী তার প্রতিষ্ঠান কতৃক মোটরসাইকেলের অন্যান্য পার্টসসহ উক্ত এসআরওতে উল্লেখিত ৫টি গুরুত্বপূর্ণ পার্টস (Swing arm, wheel, fuel tank, handle bar, cylencer) এর মধ্যে এক বা একাধিক পার্টস স্থানীয় ভাবে উৎপাদন করার কথা থাকলেও তারা সব কয়টি পার্টসই আমদানি করে।যা এসআরও ১৫৫ আইন/২০১৭/৪১/কাস্টমস, তারিখ, ০১/০৬/২০১৭ খ্রিঃ এর সুস্পষ্ট লংঘন।

কাস্টমস কর্তৃপক্ষ প্রতিবেদনে জানায়, আলোচ্য পন্য Motorcycle In CKD Condition আমদানি ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের শর্ত পরিপালন না হওয়ায় ঘোষিত Motorcycle In CKD Condition (H.S. CODE 8711.20.21) এর পরিবর্তে Motorcycle In CBU Condition (H.S. CODE 8711.20.11) এ শুল্কায়নযোগ্য।

তাই আলোচ্য চালানটি ঘোষিত H.S. CODE 8711.20.21 এর পরিবর্তে রেয়াতী সুবিধা ব্যতীত (CPC 4000-000) H.S. CODE 8711.20.11 তে শুল্কায়ন করা হলে শুল্ককরাদির পরিমান দাঁড়ায় ১৯,৫২,২১,৪০০.০০ (উনিশ কোটি বায়ান্ন লক্ষ একুশ হাজার চারশত টাকা)। অপরদিকে ঘোষনা অনুযায়ী শুল্ককরাদি পরিমান ৭,০৪,৬১,৭৪৬. ২৬ (সাত কোটি চার লক্ষ একষট্টি হাজার সাতশত ছেচল্লিশ দশমিক দুই ছয়) টাকা।

এক্ষেত্রে পরিহারকৃত শুল্ক করাদির পরিমান ১২,৪৭,৫৯,৬৫৩.৭৪ (বার কোটি সাতচল্লিশ লক্ষ উনষাট হাজার ছয়শত তেপ্পান্ন দশমিক সাত চার) টাকা। যা আমদানিকারকের নিকট হতে আদায়যোগ্য।

এবিষযে এসিআই মটরস লিমিটেডের পক্ষ থেকে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয় যে, রপ্তানীকারকের লজিস্টিকস বিভাগের ভূলবশত পন্য চালানের মধ্যে INTERCHANGE হয়ে জাহাজীকরন হয়েছে । রপ্তানীকারক পন্য চালানটি তার বরাবর ফেরত পাঠানোর অনুরোধ করেছেন। চালানটি ফেরতের যাবতীয় খরচাদি রপ্তানীকারক বহন করবে।

কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ তফসির উদ্দিন ভূঁঞা জানান, এসিআই মোটরস লি. এর অসত্য ঘোষনার মাধ্যমে পণ্য আমদানির ষিয়টি খালাস পর্যায়ে চট্টগ্রাম কাস্টমস এর গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরে পড়ে এবং পন্য চালানটির খালাস স্থগিত করা হয়। এক্ষেত্রে আমদানিকারকে কাস্টমস আইন অনুযায়ী কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আমদানী কারকদের পক্ষ থেকে বলা হয়, রপ্তানীকারকের ভুলবশত হয়েছে এবং চালানটি রপ্তানীকারক বরাবর ফেরত যাবে।

কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, তারা বললেই তো ফেরত যাবে না। যেহেতু অসত্য ঘোষনার মাধ্যমে পণ্য আমদানি হয়েছে সেহেতু এটা মিস ডিক্লারেশন। এটা অসত্য ঘোষণার মাধ্যমে উপর্যুক্ত রাজস্ব পরিহার Customs Act. 1969 এর Section -32 অনুযায়ী সংঘঠিত শাস্তিযোগ্য অপরাধ। তারা যদি ফেরত পাঠাতেই চায়, তাহলে তারা মন্ত্রনালয় থেকে ফেরত পাঠানোর জন্য ছাড়পত্র নিয়ে আসবে। সে ক্ষেত্রে আমরা অনুমতি দিবো অন্যথায় না। Customs Act. 1969 এর Section -32 অনুযায়ী একই আইনের ধারা ১৫৬ (১) এর টেবিল এর ক্লজ (১৪) মোতাবেগ আমরা শাস্তি ও জরিমানা করবো। ভবিষৎতে যেনো কোন আমদানীকারক এ ধরনের কাজ না করতে পারে এ বিষয়টা নিয়ে আমরা সতর্ক আছি। শুল্ক গোয়েন্দা বিভাগ কাজ করছে। তাছাড়া আমাদেরও একটা টিম কাজ করছে। পাশাপাশি আমরাও বিষয়টি মনিটরিং করছি।