নিউজটি শেয়ার করুন

এ্যাম্বুলেন্সে করে ইয়াবা পাচার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অ্যাম্বুলেন্স করে ইয়াবা পাচারের অপরাধে গ্রেফতার দুই মাদক কারবারিকে কারাগারে রাঠিয়েছে আদালত।

আটকরা হলেন, মো. মুরসালিন (১৯) ও মো. সাগর (২৪)। ১৪ আগস্ট শনিবার সকালে জুডিসিয়াল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী থানার আদালত সেরেস্তা।

আদালত সুত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে রোগী বহনের অ্যাম্বুলেন্স দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৩ আগস্ট শুক্রবার ভোররাতে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে দোহাজারী থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে তাদের দেখানো মতে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ইয়াবা বহনে ব্যবহত এ্যাম্বুলেন্স জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে আনা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণে নির্দেশ দেন।

এ ব্যাপারে দোহাজারী থানার ভারপ্রাপ্ত কমর্কতা মো. নাছির উদ্দীন সরকার বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় অ্যাম্বুলেন্সটি জব্দ করে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here