নিউজটি শেয়ার করুন

এয়ারপোর্টে যাত্রীদের সমস্যা দুরীকরণে চেষ্টা চালিয়ে যাবো -এস এম রাশেদুল আলম

আমিরাত প্রতিনিধি:  চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম কে আমিরাতে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ সারজার আয়োজিত এ অনুষ্টানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি চিটাগাং এয়ারপোর্ট দিয়ে আসার সময় তার চোখে পড়া ভুক্তভোগী যাত্রীদের কথা তুলে ধরেন এবং তিনি তা সরকার বরাবর তুলে ধরার চেষ্টা করবেন বলেও আশ্বস্ত করেন।
 
তিনি আরো বলেন যারা দেশের বাইরে আসছেন তারা কর্মের জন্যেই আসছে এইটা তাদের পরিবারের জন্যে যেমন খুশীর সংবাদ। তেমনি তাদের কর্মের কারনে দেশে টাকা পাঠালে রেমিটেন্সও বাড়বে, এতে করে দেশেরও উপকার হবে। তবে কেনই বা দেশ থেকে আশার সময় এদের বিভিন্ন অজুহাতে এয়ারপোর্টে আটকানো হবে?
সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তৌহিদুল আলম জিলানীর পরিচালনায় খোরশেদ মোবারকের শুভেচ্ছা বক্তব্যের পর মানপত্র পাঠ করেন কাজী মোহাম্মদ ফিরোজ উদ্দীন। সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি’কে ক্র্যাস্ট প্রদান করেন শহীদ এবং এরশাদ আলম। এছাড়াও সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন আলহাজ্ব আবু তাহের,ইসমাইল গনি চৌধুরী,আজম খান,আব্দুল কাদের,কাজী মোহাম্মদ আলী,শফিকুল ইসলাম,জাহাঙ্গীর আলম,আবুল বশর বাবলু,নাসির উদ্দীন খোকন,মনছুর,বাবর,অহিদ,মনসুর,হাজী সেলিম,সোহেল,রহমত প্রমুখ।