নিউজটি শেয়ার করুন

এয়ার এরাবিয়ার কর্মকর্তাদের ভুলে শাহ আমানত বিমান বন্দর থেকে ফিরতে হলো ৭ যাত্রীকে

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে এয়ার এরাবিয়া ফ্লাইটে ওভার বুকিং হওয়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্যেশ্যে রওয়ানা দিতে  পারলেন না ৭ যাত্রী।

তারা  স্বজনদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। বোর্ডিং পাস নিয়েছিলেন। চেকিংও হয়েছিলো  ইমিগ্রেশনের সময় জানানো হলো শারজাহ যেতে পারছেন না।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার কর্মকর্তাদের ভুলে ৭ যাত্রীকে ফেরত আসতে হয়েছে।

ফেরত যাওয়া হাটহাজারী উপজেলার আবদুল মান্নান বলেন,  রাস আল খাইমাতে মোটরের স্পেয়ার পার্টসের ব্যবসা আছে তার।  সন্ধ্যা ৭টায় ফ্লাইট ছিল। যথারীতি বোর্ডিং পাস নিয়ে চেকিং শেষ করে ইমিগ্রেশনে যান। তখনি এয়ার এরাবিয়ার লোকজন জানালো ওভার বুকিং হওয়ায় ৭ জন পরের ফ্লাইটে যেতে হবে।

আগামী ৯, ১২, ১৪, ১৬ অক্টোবর পরের ফ্লাইট আছে এয়ার এরাবিয়ার।

তিনি জানান, আমাদের আবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে। বিড়ম্বনার মধ্যে পড়ে গেলাম।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বলেন, কোভিড-১৯ নীতিমালা অনুযায়ী এয়ার এরাবিয়ার ওই ফ্লাইটে যেতে পারবেন ১৪০ জন যাত্রী। কিন্তু তারা ভুলে ১৪৭ জনের বোর্ডিং পাস ইস্যু করেছে। বিষয়টি আমাদের নজরে আসার পরই ৭ জনকে পরের ফ্লাইটে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।