নিউজটি শেয়ার করুন

এ কেমন গাড়ি! ভেতরেই হবে করোনায় মৃতদের গোসল, শেষ হবে দাফনের আগের সব কাজও(ভিডিও)

এ কেমন গাড়ি! ভেতরেই হবে করোনায় মৃতদের গোসল

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ‘ভ্রাম্যমাণ মরদেহ গোসলখানা’ । প্রায় ১ লাখ ২০ হজার টাকা খরচে এটি চালু করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। গাড়িতেই শেষ করা হবে দাফন পূর্ববর্তী সকল কাজ।

অ্যাম্বুলেন্স-এর মতই একটি গাড়ির ভেতরে রাখা আছে মরদেহকে গোসল করানোর সময়কার শোয়ানোর স্ট্রেচার। শুয়ে আছে একজন। বোঝাই যাচ্ছে মরদেহ গোসল করানোর একটি প্রস্তুতি চলছে।

মূলত করোনাকালে লাশ দাফনের জন্য কিছু স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে আসলেও, কমবেশি সকলেরই দাফনের আগে গোসল নিয়ে পড়তে হয় নানান ঝামেলায়। আর সেই চিন্তা থেকেই এবার গাউসিয়া কমিটি বাংলাদেশ চালু করলো একটি ভ্রাম্যমাণ মরদেহ গোসলখানা।

যে গাড়িতে একটি লাশ ঢুকানোর পর দাফনের আগ অবধি গোসল থেকে শুরু করে সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, চট্টগ্রাম শহরে তাদের স্থায়ী তিনটি গোসলখানা থাকলেও করোনায় মৃতের সংখ্যা বাড়ায় লাশ দাফনে যাতে বেগ পেতে না হয়। তাই তিনি এমন অভিনব একটি আইডিয়া বের করেছেন।

করোনায় মারা যাবার পরে মৃতদের স্বজনরা কাছে না আসাতে গোসল-কাফন এবং দাফনের কাজের অভিজ্ঞতাও এই কমিটির সদস্যদের বেশ বিচিত্র।

মডিফাইকৃত এই গাড়িটিতে এখন আছে একটি লাশ শোয়ানোর স্ট্রেচার, ৭০ লিটার পানি ধারণ ক্ষমতার একটি ট্যাংক, স্ট্রেচার থেকে পানি বেয়ে যাবার জন্য একটি পাইপ নল এবং যারা দাফন কাজে অংশ নেবেন তাদের জন্য একটি ফ্যান।

সবমিলিয়ে একটি অ্যাম্বুলেন্সকে মডিফাই করে ভ্রাম্যমাণ গোসলখানায় রুপান্তর করতে গাউসিয়া কমিটি বাংলাদেশের খরচ হয়েছে প্রায় ১ লাখ বিশ হাজার টাকা।

করোনায় লাশ দাফন কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলছেন, চট্টগ্রাম শহরের কোনো হাসপাতালে নেই কোনো মৃতদেহ গোসলের ব্যবস্থা। যেটি বর্তমানে ভীষণ দরকার। আগামী ২/১ দিনের মধ্যে তাদের এই ভ্রাম্যমাণ গোসলখানা উদ্বোধন শেষে বেরিয়ে পড়বে লাশ গোসল করানোর কাজে।

গাউসিয়া কমিটির তথ্য মতে, চট্টগ্রাম শহর তথা গোটা বিশ্বে এমন ভ্রাম্যমাণ গোসলখানা এটিই প্রথম। আর ইন্টারনেটেও গাড়িতেই লাশ গোসল করানোর মত কোনো ওয়েল ইকুপ্ড গাড়ির তথ্য নেই।

শুধু তাই নয় এই ভ্রাম্যমাণ গোসলখানাই কেবল নয়, গাউসিয়া কমিটি মৃতের দাফনের জন্য কাফনের ব্যবস্থাও করছে।

দৈনিক এখানেই কাটা হচ্ছে ৫০ থেকে ১০০জনের কাফনের কাপড়।

প্রসঙ্গত, করোনা শুরুর পর থেকে আজ অবধি গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রায় সাড়ে ৪ হাজার করোনায় মৃতের লাশ দাফন করেছে।

বিস্তারিত ভিডিওতে দেখুন..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here