নিউজটি শেয়ার করুন

ওজনে কম: সীতাকুণ্ডে সেবা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ডে সেবা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি: গ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অপরাধে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত সেবা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ জুন) বেলা এগারো টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্পের বিরুদ্ধে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অভিযোগ রয়েছে। এ অবস্থায় ওই ফিলিং স্টেশনটিতে অভিযান চালানো হয়। এতে গ্রাহকদেরকে ওজনে তেল কম দেওয়ার প্রামাণ মেলে।

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।