Site icon CPLUSBD.COM

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে থেকে ককটেল উদ্ধার

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে থেকে ককটেল উদ্ধার

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর বসুরহাট এলাকার গ্রামের বাড়িতে গুলি ও বোমা নিক্ষেপ করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) বিকালে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীর বাড়ির সামনে একটি বিস্ফোরণেরও অভিযোগ পওয়া গেছে। ঘটনার পর পুলিশ একটি কার্তুজ ও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৪টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট টু দাগনভূয়া সড়কে মন্ত্রীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে যান।

কে বা কারা গুলি-বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের বসুরহাট টু দাগনভূঞা সড়কে মন্ত্রীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে আসেন। কে বা কারা গুলি-বোমা নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটিয়েছে, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

ঘটনার পর থেকে বসুরহাট পৌর এলাকায় আবদুল কাদের মির্জার সমর্থক ও প্রতিপক্ষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।