Site icon CPLUSBD.COM

ওমানের বিদায়া গাউসিয়া কমিটির মিলাদুন্নবী উপলক্ষ্যে ইসলামী কনফারেন্স

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষ্যে  আজিমুশশান তাজেদার মদিনা কনফারেন্স করেছে গাউসিয়া কমিটি ওমানের আল বিদায়া শাখা।

গত মঙ্গলবার সন্ধ্যায় বিদায়া’র স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ ইসলামী কনফারেন্স।

হাফেজ মো.শরীফের সভাপতিত্বে ও সংগঠনের সহ সভাপতি মো. আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী জামেয়া অদুদিয়া আজিজিয় সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক  আল্লামা  মো. আবু নওশাদ নঈমী  আশারাফী।

প্রধান আলোচক ছিলেন, উত্তর রাঙ্গুনিয়া মির্জা হুসাইনীয়া তৈয়্যবীয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সুপার আল্লামা মো. আলী তাহেরী।

এতে বক্তারা বলেন, ‘রাহমাতুল্লিল আলামীন নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর আগমনে দূরীভূত হয়েছিল অন্ধকার, নির্যাতন-নিপীড়ন-নিষ্পেষণের হাত থেকে মুক্তি পেয়েছিল মানবতা। তার রেখে যাওয়া আদর্শ থেকে আমরা অনেকটাই বিচ্যুত হয়ে গেছি বা সঠিকভাবে অনুসরণ করতে না পারায় আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে ঘোর অমানিশার অন্ধকারের পতিত হচ্ছে। নবীর আদর্শ অনুসরণ করে জীবন ব্যবস্থা চালাতে পারলেই একমাত্র মুক্তি ইহকাল পরকালে। ‘

কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মো. আলাউদ্দিন, সৈয়দ শিবলী নোমান, সহ সভাপতি বখতিয়ার জাবেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল আলম, সেলিম, নাসিম, সাহাবউদ্দিন, এস্কান্দর, গোলাম রব্বানী, আবু তাহের প্রমুখ।

এ ছাড়া গাউছিয়া কমিটি ওমানের নানা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অালোচনা পর্ব শেষে দেশ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে তাবরুক বিতরণের মধ্য দিয়ে কনফারেন্সের সমাপ্তি ঘটে।