নিউজটি শেয়ার করুন

ওমানের হামেরিয়াতে ফটিকছড়ির যু্বক করোনাক্রান্ত

মাস্কাট প্রতিনিধি: ওমানের রাজধানী মাস্কাট সিটিতে ফটিকছড়ির এক যুবক করোনাক্রান্ত হয়েছেন।

তিনি মাস্কাট হামেরিয়া সাদা বিল্ডিং এ বসবাস করেন।

তার নাম শহিদুল্লাহ (৩৮)। তিনি উপজেলার কাঞ্চনগনের চৌমুহনী এলাকার নজির আহম্মদের পুত্র। পেশায় পেইন্টার।

তার ভাই আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অামার ভাই কিছুদিন পূর্বে জ্বরে ভুগছিল। তিনদিন পূর্বে হামেরিয়াতে অস্থায়ী করোনা টেষ্ট ক্যাম্পে তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

বৃহস্পতিবার জানালো তার টেষ্ট পজেটিভ। তবে, তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো। ওমান সরকারের তত্ত্বাবধানে রাখার জন্য তাকে নিয়ে যাবে বলা হয়েছে। সবার কাছে দোয়া চাই, আমার ভাই যেন করোনামুক্ত হয়ে ফিরে আসে। ‘