মধ্যপ্রাচ্যে বসবাসরত সনাতনী ধর্মাবলম্বীদের সংগঠন ‘ অামরা সবাই সনাতনী’ সংগঠনটির ওমান শাখার চতুর্থ প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করছে নানা অায়োজনের মধ্য দিয়ে।
সোমবার দুপুরে ওমানের মোহসেনা নামক স্থানে সংগঠনের কার্যালয়ে বর্ষপূর্তির চলে নানা আয়োজন। গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্টান মালায় চার বছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে উদযাপন শুরু হয় বর্ষপূর্তির। সংগঠনের সভাপতি সম্ভু শর্মার সভাপতিত্বে ও নেপাল দাসের সঞ্চালনায় অালোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন, ডা.রাহুল সাহা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রবাসে কর্ম ব্যস্ততার ফাঁকেও সনাতনী ধর্মাবলম্বী ভাইয়েরা নিজেদের মধ্য সু-সংঘটিত থেকে সংগঠনিটর মাধ্যমে ধর্মীয় ও সামাজিক যে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবী রাখে। ‘
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,টিসু শীল, শিমুল শীল, শিবু শীল, রিপু শীল রুবেল শীল,রিপন শীল,পুলক শীল,মিন্টু শীল,ছোটন,সন্তুষ,সজল দাস প্রমুখ।
আলোচনা পর্ব শেষে সুনীল প্রভুকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুুষ্টানের সমাপ্তি ঘটে।

