ওমান প্রতিনিধি: করোনায় প্রবাসে ফটিকছড়ির আরো এক প্রবাসীর প্রাণ গেলো।
আজ (শুক্রবার) সকালে ওমানে মারা গেলেন শফিউল আলম (৫৭) নামক এক ওমান প্রবাসী।
পাসপোর্ট সূত্রে পাওয়া তথ্য মতে তার বাড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন। তার বাবার নাম শফি আহম্মেদ।
তবে, বাড়ি বা গ্রামের ঠিকানা সুস্পষ্ট পাওয়া যায়নি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস সূত্র জানায়, শফি করোনাক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে মাস্কাটস্থ সুলতান কাবুস ইউনিভার্সিটি (মেডিকেল কলেজে) আইসিইওতে ছিলেন।
আজ ( শুক্রবার) তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে, ওমান সরকারের নিয়ম অনুযায়ী রাষ্ট্রিয়ভাবে করোনা রোগীর নাম পরিচয় প্রকাশ করে না। তারা কতোজন মারা গেলো এবং প্রবাসী নাকি তাদের দেশের নাগরিক শুধু তা প্রকাশ করে।
মৃত শফি মাস্কাটের হামেরিয়া ঐতিহ্যবাহী খোরশেদ হোটেলের কর্মচারী ছিলেন বলে জানা যায়। মৃতের লাশ নিয়ম অনুযায়ী ওমানেই দাফন করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে প্রবাসে সর্বমোট ১৩ জন ফটিকছড়ির বাসিন্দা মারা গেলেন।








