নিউজটি শেয়ার করুন

ওমানে গাড়ির চাপায় প্রাণ গেলো ফটিকছড়ির প্রবাসী শফির

ওমান প্রতিনিধি: ওমানে গাড়ির চাপায় প্রাণ গেলো ফটিকছড়ির এক প্রবাসীর । আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে বারকা-রোস্তাক সড়কের আল আওয়াবী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই প্রবাসীর নাম মো.শফি (৪৭)।
তিনি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর স্কুল সংলগ্ন গুলি বাপের বাড়ির সামশুল আলমের পুত্র।
দুর্ঘটনার বিবরণে নিহতের ভাগিনা মো.বেলাল জানান, নিহত শফি হেঁটে সড়কের পাশ দিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। তার সামনে আরো একজন বাই সাইকেল আরোহী ছিলেন। হঠাৎ একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে শফিকে চাপা দেয়। চালকের আসনে ছিলেন ওমানের এক মহিলা নাগরিক। সাথে সাথে পুলিশ এসে গুরুত্বর আহত অবস্থায় শফিকে রোস্তাক হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। পুলিশ প্রাইভেট কারটি জব্ধ করেছে।
নিহত শফি এক যুগের কাছাকাছি ওমানে বসবাস করে আসছেন। তিনি একটি বাগানে কৃষি কাজ করতেন। সর্বশেষ তিন বছর পূর্বে দেশে গিয়েছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
ওমানে থাকা নিহতের স্বজনরা জানান, লাশ রোস্তাক হসপিটালের হিমঘরে রাখা হয়েছে। দূতাবাস সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা চাইলে লাশ দেশে পাঠানো হবে।