ওমানে ফটিকছড়ি তাজেদারে মদিনা ফোরামেরর ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় মাস্কাট রুইস্থ আল ফালাক রেস্টুরেন্টে সংগঠনের সদস্য সচিব এম সাইফুল ইসলাম আদরের সঞ্চালনায় ও সংগঠনের প্রধান সমন্বয়ক নাছের আহমেদ লিপুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। রিদুয়ানুল ইসলামের কোরআন তেলোয়াত অার হেলাল উদ্দিনের নাতে রাসুল(স:) পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অালোচনা পর্ব। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ সাকিল সিকদার।
উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সৈয়দ মুহাম্মদ গোলাম মোস্তাফা দৌলত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান ইউনাইটেড সিলভার পাট কর্পোরেশন গ্রুপ অপ কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ বদর আল আজমী। মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে বিশদভাবে অালোচনা করেন, প্রধান অালোচক সংগঠনের উপদেষ্টা মাও. মুহাম্মদ বেলাল হোসাইন আজমেরী।
তিনি বলেন, ‘রাসুল(সা:) এর আগমনের দিন অন্যান্য দিনের চেয়ে উত্তম ও সম্মানিত। দুনিয়ার মানুষের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, তেমনি তাঁর অাগমনের দিনটিও অন্যান্য দিনের চেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। রাসুলের অাগমনে ত্রিভুবন অালোকিত’। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল রেজা,গাউসিয়া কমিটি বাংলাদেশ রাজধানী রুই শাখার সদস্য মুহাম্মদ আকবর ফারুকী,মাই টিভি ওমান প্রতিনিধি মুহাম্মদ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আইয়ুব আলী,গাউসিয়া কমিটি ওমান কেন্দ্রীয় প্রচার সচিব মুহাম্মদ জসিম উদ্দিন,মুহাম্মদ হারুন ভান্ডারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সদস্য মুহাম্মদ তৌহিদ আলম, মাহাবুব আলম,নাজমুল মুন্না,হেলাল উদ্দিন,মনছুর আলম,বেলাল উদ্দিন, বাদশা মুহাম্মদ,মন্জুর আলম, শরীফ উদ্দিন রুকন, রুবেল হোসেন, শাহিন আলম,নেজাম উদ্দিন, রাসেল উদ্দিন, এনাম হোসেন, মো. ইসমাইল, মো. নাজিম, ইলিয়াস, আহমদ উল্লাহ্, কাউসার হামিদ, গিয়াস উদ্দিন, জাশেদ হোসাইন, মাসুদ হোসেন, সাকিল উদ্দিন, মো.ইলিয়াস, জিকু, জাহেদ, সোহেল উদ্দিন, সাওন উদ্দিন প্রমূখ। মিলাদ খিয়াম শেষে দেশ ও প্রবাসীদের কল্যানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.বেলাল হোসাইন অাজমেরী।








