Site icon CPLUSBD.COM

ওমানে ফিরতে দেশটির অনুমতি পেতে সহায়তা করবে সালাম এয়ার

ওমান প্রতিনিধি: দেশে ছুটিতে গিয়ে আটকে পড়া ওমান প্রবাসীদের ফেরার পথ ধীরে ধীরে সুগম হচ্ছে। সম্প্রতি কয়েকটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ থেকে ওমানে ফিরেছেন কিছু যাত্রী।
তবে সেক্ষেত্রে দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষ এবং কিছু নিয়মাবলী পালনের শর্তে ফেরার সুযোগ পাচ্ছেন আটকে পড়ারা। ওমানের পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে অনুমোদন পেতে সহযোগিতা করার ইচ্ছার কথা জানিয়েছে দেশটির লো-কষ্ট বিমান সংস্থা সালাম এয়ার।
দেশটির শীর্ষস্থানীয় ইংরেজী দৈনিক টাইমস অব ওমানে শুক্রবার এক বিবৃতিতে সালাম এয়ার জানিয়েছে, করোনা ভাইরাস মহামারির কারণে নিজ দেশে আটকে পড়া প্রবাসীরা সালাম এয়ারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রনালয়ের (মোফা) ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে যাত্রীরা সালাম এয়ারের সেবা কেন্দ্র বা অফিসে গিয়ে অনুমতির জন্য আবেদন করতে পারবেন।
সালাম এয়ার কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা বিমান সংস্থাটির সার্বক্ষণিক চালু থাকা যোগাযোগ সেন্টারে 0096824272222 যোগাযোগ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।