নিউজটি শেয়ার করুন

ওমানে বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপন

ওমানে বাংলাদেশ দূতাবাসে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যদায় বাংলাদেশের ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন করা হলো।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্টানিকতা। দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলোয়াত, দোয়া, মোনাজাত, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ ও আলোচনা সভা।

দূতাবাস প্রাঙ্গণে অনুষ্টিত সন্ধ্যায় আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতির বানী পাঠ করেন রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান নাহিদ ইসলাম । পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন লেভার কাউন্সেলর মেজর হুমায়ন কবির। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন, কাউন্সেলর (পাসপোর্ট) অাবু সাঈদ। বক্তব্য রাখেন, ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক এম.এন অামিন, ওমানে বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতা শাহজান ভুঁইয়া, সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, ইন্জিনিয়ার তাপস বিশ্বাস, অাসাদ উল্লাহ পারভেজ, মোহাম্মদ নোমান, ইন্জিনিয়ার জহিরুল ইসলাম প্রমুখ।

দূতাবাসের প্রথম সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় রাষ্ট্রদূত গোলাম সরোয়ার তার সভাপতির বক্তব্যে বলেন,’মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

এ ধারা অব্যহত থাকলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র পরিনত হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, আর সেই মুক্তিযোদ্ধাদের মতো দেশপ্রেমে নিবেদিত হতে পারলে সত্যিকারের সোনার বাংলা বিনির্মান হবে।

এ সময় তিনি ওমানে বসবাসরত কোন মুক্তিযোদ্ধা থাকলে দূতাবাসে এসে যোগাযোগ করার আহবান জানান।