নিউজটি শেয়ার করুন

ওমানে বাংলাদেশ সোস্যাল ক্লাবের সাধারণ সভা অনুষ্টিত

ওমানস্থ বাংলাদেশী কমিউনিটির জন্য ওমান সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন ‘বাংলাদেশ সোস্যাল ক্লাব’র অাগামী দুই বছরের কার্য নির্বাহী পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক পূনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক এম.এন আমিন।
শুক্রবার সন্ধ্যায় ক্লাবের জেনারেল আমিন আহমদ মিলনায়তনে সাধারণ সভা অনুষ্টিত হয়।
এতে শুরুতে গত বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম.এন আমিন। যাবতীয় আয় -ব্যয়ের হিসাব প্রকাশ করেন ক্লাবের ট্রেজারার মাও. আবদুস সালাম আল কাদেরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহ-সভাপতি আজিমুল হক বাবুল। সাধারণ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান। আজীবন সদস্যদের পক্ষ থেকে ইফতেখার উল হাসান চৌধুরী। তাদের বক্তব্যে ক্লাবের বর্তমান কর্মকান্ডের নানা প্রশংসনীয় উদ্যোগের কথা উঠে আসে। তাদের মতে, সোস্যাল ক্লাব অতীতের যে কোন সময় থেকে স্বর্ণালী সময় পার করছে।
সভাপতি সিরাজুল হক বলেন,’ বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানে এ গ্রেডে রয়েছে। বর্তমানে এটি ওমানে অন্যান্য রাষ্ট্রের সোস্যাল ক্লাবের চেয়ে কর্মকান্ডে এগিয়ে। এটি সম্ভব হয়েছে, সকল সদস্য,কার্যনির্বাহী কমিটি, কমিউনিটি নেতাদের ঐকান্তিক প্রচেষ্টার কারণে। বিশেষ করে এখানের বাংলাদেশী বিভিন্ন কোম্পানি স্পন্সর করে আমাদেরকে সহযোগিতা করেছে। সকলের প্রতি কৃতজ্ঞতা। ‘ পরে উপস্থিত সাধারণ সদস্যদের ভোটে ১২ সদস্যের কার্যকরী বোর্ড নির্বাচিত করা হয়। নির্বাচিত বোর্ড সদস্যরা সভাপতি-সম্পাদকসহ অন্যান্য কার্যকরী পরিষদ পদসমূহ গঠন করে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্যরা হলেন-সহ সভাপতি রেজাউল করিম ও অাজিমুল হক বাবুল, অর্থ সম্পাদক আবদুছালাম আল কাদেরী,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক আবুল বশর সরকার, ক্রীড়া সম্পাদক সিরাজুল হক(২), সমাজ কল্যাণ সম্পাদক মহসিন আলী সরকার, প্রচার সম্পাদক নুরুল আমিন, যোগাযোগ সম্পাদক শাহজান ভূঁইয়া।
এ ছাড়া আরো দশজনকে সহযোগী সদস্য হিসেবে রাখা হবে।