নিউজটি শেয়ার করুন

ওমানে বাংলাদেশ সোস্যাল ক্লাবের মিলাদুন্নবী

পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাব। গত শুক্রবার রাতে মাস্কাট সিটির ওয়াদি কবির হোটেল ডালমনের মিলনায়তনে নানা আয়োজনে মধ্য দিয়ে অনুষ্টিত হয় মিলাদুন্নবীর পালনের নানা আনুষ্টানিকতা। হাফেজ মোাহাম্মদ আরিফের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র মিলাদুন্নবী শীর্ষক আলোচনা সভা। ক্লাবের সাধারণ সম্পাদক এম.এন আমিনের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম।

স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি আজিম উল হক বাবুল।

সোস্যাল ক্লাবের ট্রেজারার আলহাজ্ব মাওলানা আব্দুছ সালাম আল কাদেরী প্রধান আলোচকের বক্তব্যে বলেন, ‘রাসুল (সা:)-এর আগমনের দিন অন্যান্য দিনের চেয়ে উত্তম ও সম্মানিত। দুনিয়ার মানুষের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ, তেমনি তাঁর আগমনের দিনটিও অন্যান্য দিনের চেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ।

রাসুলের আগমনের দিনটির গুরুত্ব বুঝাতে গিয়ে আরো বলেন, যার উসিলায় সমস্ত মাখলুকাত সৃষ্টি, তাঁর আগমনে ত্রিভূবন আলোকিত। সৃষ্টিকর্তার অশেষ করুণা ও রহমত হিসেবে ধরণীর বুকে আগমণ করেছেন, তাঁর আগমনের দিনটি সর্বশ্রেষ্ঠ বরকতময়। ‘

অনুষ্টানে ক্লাবের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, ওমানে বাংলাদেশী কমিউনিটির বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে মাওলানা আবদুছ সালামের দেশ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।