ওই রাতেই সেগুনবাগিচার ভবন সামিট হাসান লজের সিসি ক্যামেরায় একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়, যে ভবনে বেশ কয়েকজন নেপালি থাকতেন।
ভিডিওতে দেখা যায়, নেপালিরা ওই বাড়ি ছাড়ার আগে সেখানে ঢোকেন কয়েকজন, তাদের একজনের হাতে ওয়াকিটকি ছিল।
ওয়াকিটকি হাতে ওই ব্যক্তি সাদা পোশাকে থাকা পুলিশ সদস্য বলে কয়েকটি গণমাধ্যমে খবর আসে।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে মনিরুল জঙ্গি দমন অভিযান নিয়ে মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এলে ভিডিওটির বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা।
তিনি বলেন, “এটি নিয়ে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম নয়, গোয়েন্দা পুলিশ ও অন্যান্যরা কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত তারা যে পুলিশ সদস্য, এটির কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
ওয়াকিটকি পুলিশ ছাড়াও আরও অনেক বাহিনী ও বেসরকারি সংস্থাও ব্যবহার করে বলে জানান মনিরুল।
“অনেকেই না জেনে ওয়াকিটকি হাতে সাদা পোশাকধারী ব্যক্তিকে পুলিশ সদস্য বলে মন্তব্য করেছেন। শুধু পুলিশ সদস্যরাই ওয়াকিটকি ব্যবহার করে না। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা ও বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরাও ওয়াকিটকি ব্যবহার করে থাকে।”
নিশ্চিত না হয়ে ওই ব্যক্তিকে পুলিশ সদস্য বলে প্রচার না করার অনুরোধ জানান মনিরুল।