নিউজটি শেয়ার করুন

ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা শুধু শনিবারেই

সিপ্লাস প্রতিবেদক: সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নগরীর প্রতিটি ওয়ার্ড এবং উপজেলার ইউনিয়নগুলোর সাবেক ওয়ার্ডে শুধু একদিনই টিকা দেয়া হবে।

নির্দেশনা মোতাবেক আগামী শনিবার (৭ আগস্ট) একদিন করোনার টিকা দেয়ার দিন নির্ধারণ করা হয়েছে।

এই দিন নগরীর প্রতি ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ৩০০ জনকে এবং ইউনিয়নের কেন্দ্রে ৬০০জনকে টিকা দেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী গণমাধ্যমকে বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কর্মসূচি সীমিত করে একদিন নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা পেলে টিকা কর্মসূচি আবার বাড়ানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here