পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে আরও দু’জন আহত হয়েছে। এই ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশের মুখপাত্র কিম ক্যাপস জানিয়েছেন, ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে সন্দেহভাজন হিসেবে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্মিথ টাওয়ার অ্যাপার্টমেন্ট থেকে পুলিশের কাছে ফোনকল আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এএফপি। দুই নারীকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। অপরদিকে গুলিবিদ্ধ অপর এক ব্যক্তি মারা গেছেন। প্রথমদিকে মুখপাত্র কিম জানান, এক ব্যক্তি অ্যাপার্টমেন্ট ভবনের লবিতে গুলি চালান।








