Site icon CPLUSBD.COM

ওয়াসার কাজে নিয়োজিত ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

নগরের কোতোয়ালীর কাজির দেউড়িতে ওয়াসার কাজে নিয়োজিত ট্রাকের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইব্রাহিম খলিল (২৫) তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি কোর্সের ছাত্র।
তার কাছে পাওয়া কলেজের আইডি কার্ড থেকে জানা যায়, তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি কোর্সের ছাত্র।তার পিতার নাম রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, চট্টগ্রাম ওয়াসার কাজে নিয়োজিত ঢাকামেট্রো-১১৫৩৯৭ নম্বরের গাড়িটি খুব দ্রুত এসে ওই  ছাত্রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা ডিউটিরত পুলিশের উপ-পরিদর্শক চম্পক জানান,  চালক ও হেলপারসহ ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তেরর জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।