সিপ্লাস প্রতিবেদক: নগরীর ওয়াসার মোড় এলাকায় গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে ভলকানাইজিং দোকানের মালিক নিহত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ বেলাল হোসেন (৫২)। তিনি কুমিল্লাহর মনোহরগঞ্জ থানার বাইকাগাঁও গ্রামের মৃত আলী আহমদের ছেলে।
চকবাজার থানার এসআই শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াসার মোড় (পল্টন রোড) এলাকায় আজমির ভলকানাইজিং নামের দোকানে গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে বেলাল নিহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেছে।

