নিউজটি শেয়ার করুন

ওয়াসিকা আয়শা খান বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

সিপ্লাস প্রতিবেদক: আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রোববার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে তা সংসদে পাস হয়।

ওয়াসিকা আয়শা খান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের কন্যা।

তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ব্যুরো অব উইমেন পার্লামেন্টারিয়ানসের সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। তিনি ২০১৪ সালের ১৯ মার্চ থেকে পরপর দুইবার সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।