সিপ্লাস ডেস্কঃ করোনাভাইরাস মহামারীর এই সময়ে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসাপাতাল ও ক্লিনিকের সেবা সংক্রান্ত সব তথ্য প্রাপ্তির অনলাইন প্ল্যাটফর্ম ‘হাসপাতাল তথ্য বাতায়ন’-এর যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার(৯জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে এটি উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয় সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য বাতায়নটি www.hospitalfinder.info চালু করা হয়েছে। এই তথ্য বাতায়ন হাসাপাতাল ও জরুরি স্বাস্থ্য সেবা বিষয়ক তথ্য ভাণ্ডার।
উদ্বোধনী অনুষ্ঠানে সচিব মোস্তফা কামাল উদ্দীন বলেন, করোনাভাইরাসের এই সময় জনগণের স্বাস্থ্যসেবায় স্বস্তি নিশ্চিতকরণে প্রয়োজনীয় ও কাঙ্ক্ষিত হাসপাতাল বা ক্লিনিকের সেবা সম্পর্কিত তথ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়া এবং সেবা প্রাপ্তি নিশ্চিতে এটি একটি উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে।








