Site icon CPLUSBD.COM

ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় করল বাংলাদেশ

সিপ্লাস প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে ৬ উইকেটে হারানোর পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও তামিম ইকবালের হাফ সেঞ্চুরী আর সাকিব আল হাসানের অপরাজিত ৪০ রানের বিনিময়ে ৩ উইকেটে হারিয়ে জয়ে বন্দরে পৌছে বাংলাদেশ।

শুক্রবার (২২ জানুয়ারি) টস জিতে আগে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে যায় ক্যারিবীন দল। তবে প্রথম ম্যাচের মত টসে জিতেও ব্যাটিংয়ে নেমে ধুঁকতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম ম্যাচের চেয়ে ২৬ রান বেশি করলেও হারতে হয়েছে অধিনায়ক জেসন মোহাম্মেদ দল ওয়েস্ট ইন্ডিজকে । সব উইকেট হারিয়ে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তার জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়ে জয়ে বন্দরে পৌছে বাংলাদেশ।

নতুন স্পেলে ফিরে প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ। রিভিউ নিয়ে বাংলাদেশ ফেরাল রেমন রিফারকে।

রাউন্ড দা উইকেটে মিরাজের ঝুলিয়ে দেওয়া বল পিচ করে টার্ন না করে সোজা যায় অনেকটা। রিফারের ডিফেন্সকে ফাঁকি দিয়ে আঘাত করে প্যাডে। আম্পায়ার সাড়া দেননি আবেদনে, অনেক আলোচনা করে রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউয়ে দেখা যায়, বল ভালোভাবেই লাগছিল স্টাম্পে। রিফার আউট হলেন ১২ বলে ২ রান করে। তখন ওয়েস্ট ইন্ডিজ ২৯.৪ ওভারে ৮ উইকেটে ৮৮। এরপর শেষ জুটি ১৪৮ রানে গিয়ে ঘুটিয়ে যায়।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ১৪৮ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লিটন দাস ও তামিম ইকবালের শুরুটা ভালোই ছিল। কিন্তু দলীয় ৩০ রানে আকিল হোসেইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ডানহাতি লিটন। প্যাভিলিয়নে ফেরার আগে ২৪ বলে ৪ চারে ২২ রান করেন লিটন।

এদিকে লিটনের আউট হওয়ার পর নাজমুল হোসেইন শান্তকে সাথে নিয়ে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক তামিম ইকবাল। শান্ত ১৭ রান করে আউট হলেও নিজের অর্ধশতক হাঁকান তামিম। তবে তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ৭৬ বলে ৫০ রান করে ক্যাচ আউট হন তিনি। তবে বাংলাদেশ জয় পেতে বেশি দূরে নয়।
তখন ২৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১৩ রান। এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম জুটি বেঁধে জয়ের বন্দরে পৌছেন। সাকিব আল হাসান ৪০ রানে অপরাজিত ছিলেন।

প্রথম ম্যাচ সহজে জিতলেও দাপুটে পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। মাত্র ১২২ রানের পুঁজি নিয়ে সফরকারীরা দারুণ লড়াই করেছিল। শেষ পর্যন্ত ৬ উইকেটে জিতে সিরিজ শুরু করে তামিম ইকবালের দল।

গত বুধবার মিরপুরের সবুজ গালিচায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দিনে বাংলাদেশের উৎসবের উপলক্ষ এনে দিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাকিব আল হাসানের। মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার, করেন ১৯ রান। তবে তামিম ছিলেন উজ্জ্বল, যদিও হাফসেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আক্ষেপ নিয়ে ফিরে গেছেন অধিনায়ক।

আরেক অভিষিক্ত ক্রিকেটার হাসান মাহমুদ জোড়া আঘাত করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত তিনি পান তিন উইকেট।