Site icon CPLUSBD.COM

কক্সবাজারে একদিনে ৭১ জন আক্রান্ত

রামু প্রতিনিধি: রামু সংক্রমণ রোগ করোনাভাইরাস কক্সবাজারে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাদ যাচ্ছে না ডাক্তার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্বাস্থ্যকর্মী কেউই।

শুক্রবারও (২৯ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আবারও একদিনে ৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ধরা পড়েছে সদর উপজেলাতে ৫৪ জন। অথচ একদিন আগেও সদর উপজেলাতে ৩১ জন নতুন করে করোনা রোগি পাওয়া গিয়েছিল।

কমেকের পিসিআর ল্যাবে সন্দেহভাজন ২৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে নতুন করে ৭১ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ হয়। এবং পুরাতন টেষ্টে ফলোআপ হিসেবে ৪ জন পজিটিভ আসে। সুত্র মতে, টেকনাফে ২ জন, পার্বত্য বান্দরবানের লামায় ২ জন, কক্সবাজার সদর উপজেলায় ৫৪ জন, চট্টগ্রামের লোহাগাড়ায় ১ জন, রামুতে ১ জন, উখিয়ায় ৮ জন, চকরিয়ায় ১ জন, মহেশখালীতে ১ জন ও রোহিঙ্গা ১ জন আছেন। কক্সবাজার মেডিকেল কলেজে অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের প্যাথলজী বিভাগের প্রধান ডা. রুপেশ পাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের তথ্য মতে, সন্দেহভাজন ২৬৩ জনের নমুনা পরীক্ষায় রোহিঙ্গা ১ জন, লামা ২ ও লোহাগাড়া ১ জন ছাড়া কক্সবাজার জেলাতেই নতুন করে ৬৭ রোগী শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ১৮৭ নমুনা টেষ্ট।