রামু প্রতিনিধি: শনিবার সকালে ককসবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে দৈনিক ককসবাজার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রতিনিধিসহ পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার ও নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে দৈনিক ককসবাজার প্রতিদিনের বিশেষ প্রতিবেদক সাহেদ ফেদৌস হিরুর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্যে দৈনিক ককসবাজার প্রতিদিনের নির্বাহী মিজবাহ উদ্দিন পত্রিকাটির ভবিষ্যৎ দিনের পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধিদের অবগত করেন।
তিনি বলেন, আগামীতে দৈনিক ককসবাজার প্রতিদিন জেলার অন্যতম পত্রিকা। তার জন্য পত্রিকার সাংবাদিকদের আরো সৃজনশীল হওয়ার আহবান জানান। এসময় তিনি এইসব পরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত সকল প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন এবং পত্রিকাটির শুরু থেকেই সহযোগিতার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।
দৈনিক ককসবাজার প্রতিদিনের প্রকাশ মোঃ রিয়াদ বলেন, জেলার বিভিন্ন ইস্যুগুলোকে সম্পূর্ণভাবে পাঠকদের সামনে তুলে ধরার জন্য ককসবাজার প্রতিদিনের খবরগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মেলনে জেলা প্রতিনিধিরাও পত্রিকার সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিনিয়র স্টাফ রিপোর্টার আলহাজ্ব হাবিবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার চকরিয়া একেএম ইকবাল ফারুক, স্টাফ রিপোর্টার টেকনাফ আবদুস সালাম, টেকনাফ প্রতিনিধি ওসমান গনি নিজস্ব প্রতিবেদক চকরিয়া মোঃ ইসমাইল, ঈদগাঁও প্রতিনিধি আবু হেনা সাগর, পেকুয়া প্রতিনিধি এম দিদারুল করিম, সাজ্জাদুল ইসলাম, রামু প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন।







