কক্সবাজার ব্যুরো: সিপ্লাস টিভির এডিটর ইন চীফ আলমগীর অপু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার হোটেল অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এ সময় তারা কক্সবাজারকে যথার্থভাবে তুলে ধরতে সিপ্লাসের সহায়তা কামনা করেন।
সোমবার (৩০ আগস্ট) বিকেলে কক্সবাজারের অভিজাত হোটেল কক্স টুডেতে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সিপ্লাস টিভির মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন, প্রচারে অনন্য ভূমিকা রাখায় ও দুঃসময়ে হোটেল মোটেল শ্রমিকদের পাশে থেকে সুখ দুঃখের সাথী হওয়ার জন্য আলমগীর অপুকে ধন্যবাদ জানান।
কক্সবাজার হোটেল অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ’র নেতৃত্বে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আনোয়ারুল হক সিকদার, মিজানুল হক, আবদুর রহমান, লোকমান হোসাইন অপু প্রমূখ।








