সেলিম উদ্দীন,কক্সবাজার: কক্সবাজার সদরের ঈদগাঁহ’র জালালাবাদের ঘুমগাছতলার মাইজপাড়া সড়কের আবদুস সালামের বসতঘরের বাউন্ডারি ওয়ালের বাইরে রাস্তার দক্ষিণ পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করেছে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের পুলিশ।
তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এস. আই জালাল উদ্দিন ও এএসআই মহিউদ্দিনসহ একদল পুলিশ ৩১ মার্চ মঙ্গলবার দুপুর ১২ টা’য় অস্ত্রটি উদ্ধার করেন।
ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, স্থানীয় ইউপি সদস্য আরমান উদ্দিন মোরশেদের সংবাদের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, খালি কার্টুনে ঢাকা এবং ইট দিয়ে ঘেরা অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। সম্ভাব্য অস্ত্রের মালিককে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।








