নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের ঈদগাঁহতে উচ্ছেদ অভিযান, ৩ একর বনভূমি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মোট ৩ একর বেদখল বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারী) উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের নির্দেশনায় ঈদগাঁহ মেহের ঘোনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মামুন মিয়ার নেতৃত্বে ও কালিরছড়া বিট কর্মকর্তা কামরুল হাসান সঙ্গীয় বনপ্রহরীদের সাথে নিয়ে কালিরছড়া বিটের ফিসারী রোড সংলগ্ন এহসানুল পাহাড় এলাকায় সংরক্ষিত বনভুমি জবরদখল করে নির্মিত একটি ঘর,অ‌বৈধভা‌বে জবর দখ‌লের উদ্দেশ্যে স্থাপিত কবরস্থান লিখা সাইনবোর্ড ঘেরাবেড়া উচ্ছেদ করে মোট ৩ একর বনভুমি জবরদখল মুক্ত করা হয়।

মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া বলেন,কিছু ভূমিদস্যু বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তা উচ্ছেদ করে ৩ একর বনভূমি উদ্ধার করা হয় এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।