নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের ঈদগাঁহতে পরকীয়া প্রেমিকজুটি আটক

কক্সবাজার সদরের ঈদগাঁহতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ৷

গতকাল সোমবার ভোররাতে ঈদগাঁহ ইউনিয়নের পূর্ব ভাদিতলা গ্রামের একটি বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটক আবুল কাশেম (৪০) জালালাবাদ ইউনিয়নের পালাকাটার মোঃ ঈসমাইলের ছেলে।

এলাকাবাসী জানিয়েছে, ভাদিতলার জনৈক সারা খাতুনের বাড়ীতে এক মহিলাকে নিয়ে প্রায় সময় গোপনে অনৈতিক মেলামেশা করত আবুল কাশেম। স্থানীয় জনগণ ও সমাজপতিরা বারবার নিষেধ করলেও তারা এ কাজ থেকে বিরত হয়নি। যথারীতি সোমবার ভোররাতে আবারো উপরোক্ত বাড়ীতে অনৈতিক কাজে লিপ্ত হলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের এস আই আবু বকর ছিদ্দিক ও সঙ্গীয় ফোর্স।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় আপত্তিজনক অবস্থায় কাশেম ও উক্ত নারীকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা এসআই আবু বকর ছিদ্দিক জানান, আটক জুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আটক আবুল কাশেম ইসলামপুর কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী বলে জানা গেছে।