সেলিম উদ্দীন,কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁহ- ইসলামাবাদ ইউনিয়ন থেকে জহিরুল ইসলাম (৩৫) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছ পুলিশ।
মঙ্গলবার(১৮ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় তার এ মৃতদেহ উদ্ধার করা হয়।
জহিরুল ইসলাম পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া এলাকার দেলোয়ার খানের ছেলে বলে জানা গেছে।
ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার আলমের ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি রুম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভাড়া বাসার মালিক আলম মারফত খবর পেয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এবং এএসআই বিলাস সরকারসহ একদল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, কি কারণে মারা গেছে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। যেহেতু ইলেকট্রনিক মিস্ত্রী সেহেতু বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

