কক্সবাজার সদরের ঈদগাঁহতে আবদু সোবহান নামের ১০ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। আবদু সোবহান ঈদগাঁহ ইউনিয়নের জঙ্গল মাছুয়াখালী গ্রামের মোক্তার আহমদের ছেলে।
ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান গ্রেপ্তারকৃত আসামী আবদু সোবহানের বিরুদ্ধে আদালত কর্তৃক ১০ বছরের সাজা পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন পলাতক থেকে আত্মগোপনে ছিল।
এ দিন গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের এএসআই মহি উদ্দীন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ইনচার্জ আসাদুজ্জামান আরো জানান, আবদু সোবহানকে সংশ্লিষ্টদের মাধ্যমে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।








