নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের ঈদগাঁহতে ৬ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজার সদরের ঈদগাঁহতে পুলিশের হাতে ৬ রোহিঙ্গা নারী আটক হয়েছেন। মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এসআই সনজিত চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স তাদের আটক করে।

পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়া পাড়ি জমাতে দালালদের প্রলোভনে পড়ে ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন।

এ সময় পাচারকারী সন্দেহে এক যুবককেও আটক করা হয়। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

আটককৃতরা হলেন, কুতুপালং ব্লক এ ১/১নং ক্যাম্পের নুর কায়েস (১৭) পিতা সৈয়দ হোসেন, বালু খালী ৪০ নং ব্লক এর দিল কায়েস (১৮) পিতা নজির আহমদ, কুতুপালং এ-১ ব্লক, ক্যাম্প ৭ এর নুর নাহার(২০) পিতা মোঃ হোসেন,  ফরসিন (১৬) পিতা মোহাং হোসেন, বালু খালি ক্যাম্পের মোকারমা(১৪) পিতা মৌঃ শফিউল্লাহ, মাইমুনা সুমা(১৮) পিতা আমান উল্লাহ।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, আটককৃত নারীরা দালালের খপ্পরে পড়ে মালয়েশিয়া পাড়ি জমাতে পাসপোর্ট করার জন্য ঈদগাঁহ নিয়ে আসে। সরকারের একটি গোপনীয় সংস্থার লোকজন তাদেরকে ব্যাপক নজরদারিতে রাখেন। তাদের গতিবিধি অনুসরণ করে ঈদগাঁহ পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্র সম্মুখে পৌঁছলে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তাদেরকে তদন্ত কেন্দ্র হেফাজতে নিয়ে যাওয়া হয়।