নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনের ১৭ ক্ষুদে পদার্থবিদ যাচ্ছে ঢাকায়

সংখ্যায় তারা ১৭, ফিজিক্স ভালবাসে। পড়ে কক্সবাজার সদরের ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনে। ২৮ ও ২৯ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিতে ঢাকায় যাচ্ছে তারা।

দলের সমন্বয়ক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও সিনেট ভবনে ডাচ বাংলা-প্রথম আলোর আয়োজনে বাংলাদেশ জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

এতে কক্সবাজার জেলার আঞ্চলিক পর্বে বিজয়ী ৪৯ জন ক্ষুদে পদার্থবিদ অংশ নেবে। এদের মধ্যে ১৭জন শিক্ষার্থী ঈদগাঁহ্ আদর্শ শিক্ষা নিকেতনের।

তাদের মধ্যে রয়েছে ক্যাটাগরি এ-তে সপ্তম শ্রেণির আফিয়া আনজুম আফরা, ক্যাটাগরি বি-তে নবম শ্রেণির নুসাইব মাহমুদ আদিল, আরফাতুল ইসলাম, মোহাম্মদ ওয়ালিদ, তানভীর হুদা অভি, মো. ইব্রাহিম, নওশাদ মোক্তার এবং ক্যাটাগরি সি-তে দশম শ্রেণির ফাহিম মোরশেদ সাউদ, অংকন কান্তি দে, সোহাইল মোহাম্মদ, তারেক হোসাইন জনি, আশরাফুল ইসলাম অর্ণব, শফিকুল ইসলাম, আসাদ বেলাল, মুসতাইনুল ইসলাম, মো. ইসমাইল, তাফিজুর রহমান।

আয়োজক সূত্রে জানা যায়, জাতীয় পর্বে বিজয়ীদের নিয়ে আয়োজন করা হবে প্রস্তুতি ক্যাম্প। এ বছর সর্বোচ্চ আটজন অংশগ্রহণকারী সুযোগ পাবে তাইওয়ানে অনুষ্ঠিত ২১তম ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করার।

এ ছাড়া পাঁচজন করে সুযোগ পাবে লিথুনিয়াতে অনুষ্ঠেয় ৫১তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড এবং রোমানিয়ায় অনুষ্ঠেয় ইউরোপিয়ান অলিম্পিয়াডে অংশ নেয়ার।