Site icon CPLUSBD.COM

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে আবারোও ২জনকে অপহরণ

রামু প্রতিনিধি: ঈদগড়-ঈদগাঁও সড়কের পাত্তারা টেক নামক স্থান থেকে মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় সন্ত্রাসীরা ২ জন অটো-রিক্সার যাত্রীকে অপহরণ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, টেকনাফের ২ জন পানের চারা ব্যবসায়ী, সকাল সাড়ে ৭ টায় ঈদগড় ৯ নং ওয়ার্ডের জালাল চেয়ারম্যানের রাস্তা মুখ থেকে রিদুয়ান নামের অটো-রিক্সা চালকের গাড়ি দিয়ে যাওয়ার সময় সড়কের পাত্তরার টেক নামক স্থানে পৌঁছলে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ২ যাত্রীকে অপহরণ করে গহীন বনে নিয়ে যায়।

ঈদগড় করলিয়ামুরা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা দেলওয়ার হোসনের পুত্র অটো-রিক্সা চালক রিদোয়ান জানান, অপহৃত ২ যাত্রী টেকনাফের বাসিন্দা। তারা পানের চারা কিনতে ঈদগড়ে এসেছিল।

রামু থানার ওসি মোঃ আবুল খায়ের জানিয়েছেন, তিনি এই বিষয়ে অবগত নন।

খোঁজ খবর নিয়ে পরে জানানো হবে জানান ওসি আবুল খায়ের।