নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের ঈদগড় সড়কে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের রামুর ঈদগড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। শিশু শিল্পী জনি দে রাজ ও মোহাম্মদ কালু হত্যার প্রতিবাদে ঘোষণা অনুযায়ী ঈদগাঁও থেকে রামুর ঈদগড় বাইশারি পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। বন্ধ রাখা হয়েছে সব ধরণের দোকান পাট। শুধুমাত্র জরুরী সেবা বিশেষ করে ওষুধের দোকান খোলা রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, দোকান মালিক সমিতি ও সাধারণ মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলে।
জনি ও কালো হত্যাকারীদের আটক এবং দীর্ঘদিন ধরে ঈদগড সড়কে খুন অপহরণ ও ডাকাতি বন্ধের প্রতিবাদে এই হরতাল পালিত হচ্ছে।
আন্দোলনকারীরা বলছেন, সড়কে ডাকাত ও দুর্বত্তদের হামলায় একেরপর এক প্রাণ হারাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিছুতেই থামছেনা তাদের এ অপরাধ।
মানববন্ধন থেকে সড়কে বিজিবির টহল ও সেনা ক্যাম্প প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন তারা।
একইসাথে নিরাপদ সড়ক ও অপরাধীদের আইনের আওতায় না আনা পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দেন।