নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের ক্যাসিনো প্রধান মোস্তফা পালানোর সময় আটক

কক্সবাজারে অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট জুয়ার প্রধান মোঃ মোস্তফা পালানোর সময় কক্সবাজার বিমানবন্দরে আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করেছে বলে জানা গেছে।

আটক মোস্তফা শহরের ৬ নং ঘাট এলাকার হাফেজ আহমদের ছেলে।

তার আটকের খবরে কক্সবাজারের অনলাইন জুয়া খেলার অনেক রথিমহারথি সটকে পড়েছে বলে জানা গেছে।