কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরন সভা সম্পন্ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
বৃহষ্পতিবার ২৩ জানুয়ারী দুপুরে পশ্চিম গোমাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড মেম্বার আলা উদ্দীন জনি।
ইউএসএইডএস প্রেরনা প্রকল্প কেয়ার বাংলাদেশ এর আয়োজনে সভা সঞ্চালনা করেন সংস্থার ফিল্ড ফ্যাসিলেটর রুহুল কুদ্দুছ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তৌহিদুল আমিন। এসময় গোমাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, পশ্চিম গোমাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার রিয়া, চরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা রোজিনা আক্তার, সাংবাদিক সেলিম উদ্দীন, নারী ইউপি সদস্য রোকসান আক্তার বক্তব্য রাখেন।
সভায় সংস্থার নারী ফিল্ড ফ্যাসিলেটর রেহেনা আক্তার, শিক্ষক ওমর ফারুখসহ সমাজের বিভিন্ন স্থরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট ৮ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
তারা হলেন সভাপতি আলা উদ্দীন মেম্বার, সদস্য সচিব সাঈদ মুহাম্মদ রাশেল, সদস্য যথাক্রমে শিক্ষক নজরুল ইসলাম, ওমর ফারুখ, নাছিমা আক্তার রিয়া, রোজিনা আক্তার, ফরিদুল আলম, শফিকুর রহমান, মৌলভী নুরুল কবির, মীর আহমদ, জাফর আলম, সাংবাদিক সেলিম উদ্দীন, নুরুল হক সওদাগর ও মনসুর আলম প্রমুখ।
কমিটিতে সর্বসম্মতিতে নারী মেম্বার রোকসান আক্তারকে উপদেষ্টা মনোনীত করা হয়।








