নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের চৌফলদন্ডীতে ডাম্পারের ধাক্কায় আহত-২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চৌফলদন্ডীতে ডাম্পারের ধাক্কায় ঈদগাঁহ পল্লী বিদ্যুৎ অফিসের দুই মাঠ কর্মী গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁহস্থ একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করান।

মঙ্গলবার (১৯ মে) বিকাল ৪ টার দিকে চৌফলদন্ডী সড়কে এ ঘটনাটি ঘটে।আহতরা হল মাঠকর্মী শাহাদাত তার গ্রামের বাড়ি ফেনী অপরজন রেজাউল করিম তার বাড়ি পাবনা।

চিকিৎসাধীন আহতদের বরাত দিয়ে ঈদগাঁহ পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের ইনচার্জ শহিদুল ইসলাম জানান, তারা দুইজন চৌফলদন্ডী ইউনিয়নে অফিসের কাজ শেষ করে টমটম যোগে ঈদগাঁহ ফিরছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ী তাদের বহনকৃত ইজি বাইক (টমটমকে) ধাক্কা দিলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ঈদগাঁহস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসে। বর্তমানে তারা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এজিএম শহিদুল ইসলাম জানান, ডাম্পারটি পালিয়ে গেছে, বিভিন্ন ভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। চিহ্নিত করা গেলে আইনের আশ্রয় নেওয়া হবে।