নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের নুরুল হুদা চৌধুরীর ইন্তেকাল

কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট দানবীর আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। জুমাবার বেলা ১ টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বদর মোকাম জামে মসজিদের কর্মকর্তা মাওলানা নুরুল হক চকোরী। আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী কক্সবাজার জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর বড় ভাই। মৃত্যুকালে তার ১ ছেলে ও তিন মেয়ে ছিল। কক্সবাজারের এই প্রসিদ্ধ জমিদার দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অবশেষে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আইসিইউতে নেয়া হয়। নুরুল হুদা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বদরমোকাম মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ।

মৃত্যুর খবরে জুমার নামাজের পর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক নিজামী।