নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের ফুলছড়িতে বনবিভাগের অভিযান, বনভূমি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বনভিাগের জমিতে অবৈধ বসবাসকারিদের উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত . ৫ একর বনভূমি। অপরদিকে খুটাখালী বালি মহালে অভিযান চালিয়ে একটি শ্যালো মেশিন ভেঙ্গে ধ্বংস করা হয়েছে।

সোমবার ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বালি মহাল ও ফুলছড়ি এলাকায় সামাজিক বনায়নের ১০ হেক্টর বনভুমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছোট বড় অন্তত ৫০টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। যারা অবৈধ স্থাপনা করেছে তাদেরকে পাওয়া না গেলেও তাদের নাম ঠিকানা বনবিভাগের হাতে এসেছে বলে জানান বনবিভাগ।

তারা হলেন জুমনগর এলাকার নুরুল আবছার, কামরুল হাসান পলাশ, নুরুল আবছার, দেলোয়ার হোসেন, রেজাউল করিম ও এহসান।

অভিযানের শুরুতে খুটাখালী ইউনিয়নের মধুশিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলন হচ্ছে খবর পেয়ে মধুশিয়া নদীতে পরিত্যক্ত অবস্থায় বালু উত্তোলনের মেশিন উদ্ধার করে ধ্বংস করা হয়।

এসময় অভিযানে নেতৃত্বদেন কক্সবাজারের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন, ফুলছড়ি, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম, ফুলছড়ি রেঞ্জের বনকর্মীসহ বিভিন্ন রেঞ্জের স্টাফ ও ভিলেজারদের সাথে নিয়ে দিন ব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম। কক্সবাজার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ সোহেল রানা জানান, বন রক্ষায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি। যারা বনভুমি দখল করার চেষ্টা করবে তাদের বিরিদ্ধে আমরা সবসময় অভিযান অব্যহত রাখবো।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলাম জানান,বনভুমি ও বনজ সম্পদ রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। কিন্তু কিছু স্বার্থান্বেসীমহল নিজেদের সম্পদ বাড়াতে গিয়ে বনভূমির সম্পদে হাত দিচ্ছে এবং সামাজিক বনায়ন ধ্বংস করছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।