কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শাহ সুজা সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত বৃদ্ধা নুরুল ইসলাম (৬৫) রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে- – – – – রাজেউন। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি আহত হন।
ঘটনাস্থলে থাকা খাইরুল আমিন জানান, বৃদ্ধা নুরুল ইসলাম সন্ধ্যায় ঔষুধের জন্য গর্জনিয়া বাজারে যাওয়ার পথে দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ভাড়ায় চালিত মোটারসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুত্বর আহত হন। সাথে সাথে স্থানীয় লোকজন আহত বৃদ্ধাকে আশংকাজনক অবস্থায় দ্রুত কক্সবাজার সদর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চমেকে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ গর্জনিয়া-কচ্ছপিয়ায় প্রতিদিন কোনো না কোনো স্থানে অবৈধ মোটরসাইকেল ও টমটম গাড়ির দূর্ঘটনা ঘটছে। গত দুই বছরে শিশুসহ ৭ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। গর্জনিয়া-কচ্ছপিয়ায় হাজার হাজার মানুষ ভাড়ায় চলিত অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।
এবিষয়ে রামু থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান অবৈধ এসব গাড়ী ও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।








