নিউজটি শেয়ার করুন

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী আটক

সিপ্লাস ডেস্ক: কক্সবাজারের ঝিলংজার রহমতপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ‘হাসনাত বাহিনীর প্রধান’ হাসনাতকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি দক্ষিণ রুমালিয়ার ছড়ার সমিতি বাজার এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

রবিবার (১৩) ভোরে তাকে আটক করা হয়।

কক্সবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র বলেন, হাসনাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মারামারিসহ ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় ওয়ারেন্ট আছে। ওই ওয়ারেন্টের ভিত্তিতে রবিবার ভোরে রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সে হাসনাত বাহিনীর প্রধান কিনা খতিয়া দেখা হচ্ছে। রবিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।